বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো
দি নিউজ লায়নঃ শান্তিপুর বিবাদী নগর এলাকার ভোগীরথ দেবনাথের বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। আতঙ্কে গোটা পরিবার, পরিবারের কাছ থেকে জানা যায় প্রায় আড়াই ঘন্টা ওই বিষধর গোখরো সাপটি ঘরের সিঁড়ির নিচে একভাবে ফনা তুলেছিল, স্বভাবতই গোটা পরিবার আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়ে।
পরিবারের লোকজন ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পৌঁছাতেই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী অনুপম সাহা অবশেষে ওই বিষধর গোখরো সাপ টিকে বস্তাবন্দি করে উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, সাপটি উদ্ধার হওয়ার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে না হলে খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা। অনুপম সাহা জানান, গত দু'বছর ধরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক বিষধর সাপ।
প্রত্যেক গৃহস্থের বাড়ির সদস্যদের উচিত একটু সাবধানতা অবলম্বন করা। অন্ধকার জায়গা এড়িয়ে চলা, এছাড়াও বাড়ির পরিত্যক্ত জায়গা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাহলে বিষধর সাপের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনুপম সাহা এও জানান, বিষধর সাপ টিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বিটের বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে।

Post a Comment